ঢাকা   ১১:১৪:১৬ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

সামান্য বৃষ্টির আসলেও ৭২ জন অনাথদের মাথা গোজার ঠাঁই নাই।

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ১নং মানিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড, ওয়ার্কছড়ি। ৭২জন অনাথতের একটি অনাথ আশ্রম। এক ভান্তের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই অনাথ আশ্রম, সুজাতা অনাথালয়।

কোন প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই কিছু অনুদানে এখানে থাকা-খাওয়া-পড়াশোনা করছে বর্তমানে ৭২ জন ছেলে-মেয় অনাথ শিশু। দুইবেলা খাবার খেতে পায়, সকাল ৮টায় আর বিকেল ৪টায়।

আজ১৬মে সমবার কি খেয়েছে জানতে চাওয়ায় জানালো, ভাত আর আলু। বাহিরে বৃষ্টি পরার সাথে সাথে ৭২জন অনাথের থাকার ঘরটিও বিজে যায় বৃষ্টির পানিতে। চারদির ভাংগাবেড়া, উপরে পুরান টিন মাঝখান আকাশ দেখা যায় এমন একটি ঘরে তাদের বসবাস।
খুব কষ্টে বড় হলঘরের মতো একটা জায়গায় মাটিতে রাত্রিযাপন করা হয় ৭২জন ছেলে-মেয়ে অনাথের। ছেলেরা একটি ঘরে, মেয়েরা আরেক ঘরে জীবন যাপন করেন। জাদের পৃথিবীতে কেউ নাই আজ তাদের মাথা গোজার ঠাই নাই।
এতো কষ্টের মধ্যেও মুখে অমলিন হাসি সবার, সবাই স্কুলে যায়। ভালো লেখাপড়া করে।

আজ ১৬ মে সমবার মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী অনাথ আশ্রয়টি পরিদর্শন করে বলেন এই প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক সাহায্য, সরকারী বা বেসরকারী, উপজেলা প্রশাসনের সাথে সাথে প্রয়োজন সমাজের বিত্তবান,আগ্রহী সকল মানুষের সহযোগিতা। তিনি আরো বলেন সকলের সাহায্যে একজন অনাথ/এতিমের মুখে হাসি ফুটবে।
মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ব্যক্তিগত কিছু অর্থও প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি