1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে ঘাসফুল এর স্বাস্থ্য ও চক্ষুক্যাম্প, হুইল চেয়ার বিতরণ, শ্রেষ্ঠ প্রবীন ও শ্রেষ্ট সন্তান সম্মাননা প্রদান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী 

হাটহাজারীতে ঘাসফুল এর স্বাস্থ্য ও চক্ষুক্যাম্প, হুইল চেয়ার বিতরণ, শ্রেষ্ঠ প্রবীন ও শ্রেষ্ট সন্তান সম্মাননা প্রদান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন

জেসমিন বাপ্পী
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৪৪ বার

আজ ১৮ মে বুধবার পল্লী কর্ম-সহায়কফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ঘাসফুল কর্তৃক মেখল ইউনিয়নে বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচি ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন, শ্রেষ্ঠ প্রবীণ ও সন্তান সম্মাননা প্রদান, হুইল চেয়ার বিতরন, বয়স্কভাতা প্রদান, স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প সম্পন্ন হয়। এ উপলক্ষে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাসফুলের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-পরিচালক জনাব মফিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সালাহউদ্দিন চেীধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি ঘাসফুল এর মাধ্যমে মেখলের তৃনমূল পর্যায়ে যে উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে তা অব্যাহত রাখতে ঘাসফুল ও পিকেএসএফএর প্রতি অনুরোধ জানান। তিনি আরো বলেন, ঘাসফুল এর মাধ্যমে চিকিৎসাসেবা, অবকাঠামোগত উন্নয়ন, প্রবীণভাতা, প্রবীণ ও নবীণ সম্মাননা, শিক্ষা সহায়তা, প্রতিবন্ধি উন্নয়নে কার্যক্রম, বাল্যবিবাহ প্রতিরোধ, যুবকদের সংগঠিতকরণসহ নানামুখি কর্মকান্ডের মাধ্যমে মেখল আজ সমৃদ্ধ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রেস ক্লাব সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব আবু আক্তার হোসেন, প্রবীণ কমিটির সভাপতি মাষ্টার আবুল কালাম, ঘাসফুল এর সহকারী পরিচালক সাদিয়া রহমান। বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজেবক হাজি মোঃ মহসিন, মেখল ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ রাশেদুল ইসলাম। একইদিনে উল্লেখিত স্থানে স্থানীয় অধিবাসিদের জন্য দিনব্যাপী স্বাস্থ্য ও চক্ষুক্যাম্প পরিচালিত হয়। উক্ত স্বাস্থ্য ও চক্ষুক্যাম্পে মেখল ইউনিয়নের ৩৬৬ জন রোগীকে বিনামূল্যে ডায়বেটিক, মেডিসিন ও দন্তরোগের চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয় এবং ২৪ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য সনাক্ত করা হয়। ঘাসফুল এসডিপি ফোকাল মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মেখল ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সমৃদ্ধি কর্মসূচি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net