1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৩ বছর পর রাঙ্গাবালীতে বিএনপির সম্মেলন সভাপতি রহমান, সাধারণ সম্পাদক শামীম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

১৩ বছর পর রাঙ্গাবালীতে বিএনপির সম্মেলন সভাপতি রহমান, সাধারণ সম্পাদক শামীম

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৭৯ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন এক যুগের বেশি সময় পর অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে উৎসাহ-উদ্দীপনা। নির্বাচন হয় এবারের নেতৃত্ব। এতে আব্দুর রহমান ফরাজীকে সভাপতি ও সাজাদুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় উপজেলা সদরের বাহেরচর বাজার সংলগ্ন এসিআই’র মা ও শিশু কেন্দ্রের মাঠে এ সম্মেলন শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, উদ্বোধক জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও বিশেষ বক্তা জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি উপস্থিত থেকে বক্তব্য রাখেন। রাঙ্গাবালী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান ফরাজীর সভাপতিত্বে সম্মেলনের সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শাজাদুল ইসলাম শামীম।
দুপুর ১ টায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর তিনটায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শুরু হয়। এতে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন অংশ নেয়। সাতটি সাংগঠনিক ইউনিটের ৩৫ জন কাউন্সিলর তাদেরকে ভোট দেয়। পরে সাড়ে তিনটায় ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়। তবে নতুন এ কমিটিতে নতুন কোন মুখ আসেনি। আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা ছিলেন তারাই এ কমিটিতে ঠাঁই পেয়েছেন। আহ্বায়ক রহমান ফরাজী হয়েছেন সভাপতি, আর সদস্য সচিব শাজাদুল ইসলাম শামীম হয়েছেন সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ১৩ বছর আগে ২০০৯ সালে পার্শ্ববর্তী গলাচিপায় রাঙ্গাবালী উপজেলা বিএনপির সম্মেলন হয়। ওই সম্মেলনে কবির হোসেন তালুকদারকে সভাপতি এবং আব্দুর রহমান ফরাজীকে সাধারণ সম্পাদক করা হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়। আব্দুর রহমান ফরাজীকে আহ্বায়ক ও সাজাদুল ইসলাম শামীমকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net