1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫ সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

৫ সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা

মোহাম্মদ আনোয়ারুল আজিম, কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩১৪ বার

দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও প্রকাশকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কুমিল্লার আদালতে মামলাটি দায়ের করেন।

কুমিল্লার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. আবদুল হান্নান মামলাটি গ্রহন করে এস আরের জন্য আগামী ৩ জুলাই সময় নির্ধারণ করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী এড. মাসুদুর রহমান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৫ জুন রবিবার দৈনিক ভোরের কাগজের প্রথম পাতায় আরফানুল হক রিফাতের ছবি দিয়ে” কুমিল্লার শীর্ষ মাদক কারবারি রিফাত এখন নৌকার কান্ডারি” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের পর থেকে কুমিল্লার পাড়া মহল্লা থেকে শুরু করে সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দেনিক ভোরের কাগজের ওই সংবাদ।

আরফানুল হক রিফাতের বরাত দিয়ে মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন জানান, আমরা দৈনিক ভোরের কাগজে প্রতিবাদলিপি পাঠিয়েছি তা যথাস্থানে না ছাপার কারণে আমরা আজ দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইকতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার মুহাম্মদ রুহুল আমিন ও দৈনিক ভোরের কাগজের কুমিল্লার স্টাফ রিপোর্টার এম ফিরোজ মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে কুমিলার আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছি।

মামলা প্রসঙ্গে কুসিক নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে মেয়র পদের জন্য মনোনীত করলেন, তখন জানা গেল ২০১৮ সালের নাকি গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে কুমিল্লার শীর্ষ মাদক কারবারি মধ্যে আমার নাম আছে। আমার নাম থাকলে ওই পত্রিকা আগে কেন রিপোর্ট প্রকাশ করেনি নমিনেশন পাওয়ার পর কেন রিপোর্ট প্রকাশ করলো? এটি আমার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net