ঢাকা   ০৫:৪৪:১১ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

ঈদগাঁওতে নিজ গুলিতে বনকর্মী নিহত

সেলিম উদ্দীন,কক্সবাজার।
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩১৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলা গহীন বনে নিজ গুলিতে প্রাণ গেলো আখতারুজ্জামান (৪০) নামের এক বনকর্মীর।

নিহত আখতারুজ্জামান যশোরের ইছাখালী গ্রামের বাসিন্দা এবং ভোমরিয়া ঘোনা বিটের এফজি পদে কর্মরত ছিলেন।

বুধবার (১৮ মে) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনাটি ঘটে কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও ভোমরিয়া ঘোনা রেঞ্জের আওতাধীন ভাদিতলা রাঙাঝিরি পাইয়াহলা নামক এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঈদগাঁও থানার একদল পুলিশ।

ভোমরিয়া ঘোনা বিটের হেডম্যান বাদশা মিয়া জানান, নিহত আখতারুজ্জামানসহ আরেকজন সহকারী নিয়ে বাগানে নিয়মিত টহলে যায়। সেখানে তার নামে এন্ট্রি করা বন্দুকটির অসঙ্গতি দেখা দিলে নিজেই মেরামতের চেষ্টা চালায়৷ একপর্যায়ে এক রাউন্ড গুলি বের হয়ে তার গলায় লেগে অপর প্রান্ত থেকে বের হয়ে যায়।

খবর পেয়ে সহকর্মীরা তাৎক্ষণিক উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃতদেহ নিয়ে সদর হাসপাতালে অবস্থান করছেন বলে জানায় এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ বা মামলা করলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি