ঢাকা   ১১:৩৬:৪৬ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরন।।

আলমগীর হোসেন,, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৯২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরন করা হয়েছে।

আজ সোমবার (৩০ মে ) আড়াইটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আয়োজনে দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সামনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধী পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের পরিবারদের মাঝে সোলার হোস সিস্টেম বিতরন করেন প্রধান অতিথি খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মাননয়ী প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া লক্ষে যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌছে দিতে সময় লাগবে সেসব এলাকায় সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দিচ্ছে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্যঞ্চলের ভাগ্য উন্নয়নের কাজ করছে যার স্বপ্ন দেখছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পার্বত্য অঞ্চলে পাহাড়ী বাঙ্গালি শান্তিপূর্র্ণ ভাবে বসবাস করতে হবে।

বোয়ালখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পার্বত্য উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো: হারুন রশীদ, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম প্রমূখ।
আলোচনা সভার শেষে বোয়ালখালী ইউনিয়নের দুর্গম এলাকার ২শত ৫১ পরিবারকে সোলার সিস্টেম বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি