ঢাকা   ০৫:৪৬:২৭ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

খুটাখালীতে নির্বাচিত জনপ্রতিনিধির নামে ফেসবুকে মিথ্যাচার, থানায় জিডি

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৩২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যাচার ও নানা আপত্তিকর পোস্ট দেয়ায় থানায় সাধারণ ডায়েরি করেছেন মেম্বার ছৈয়দ হোছাইন।

তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড নলবুনিয়া গ্রামের আশরফ আলীর পুত্র ও বর্নিত ওয়ার্ডের মেম্বার এবং পুর্ব বাক্কুমপাড়া কবরস্থান জামে মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী বলে জানা গেছে।

গতকাল রবিবার বিকেলে জয়নাল আবেদীন বিজনেস নামের ফেসবুক আইডির বিরুদ্ধে এ সাধারণ ডায়েরি দায়ের করেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, গত ৬ মে থেকে জয়নাল আবেদীন বিজনেস নামের এক ফেসবুক একাউন্ট থেকে মেম্বার ছৈয়দ হোছাইনকে উদ্দেশ্য করে সম্মানহানীকর ও তার অর্থের উৎস নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করা হয়। পরে বিষয়টি তার নজরে আসলে তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবহিত করে প্রশাসনের আশ্রয় নেন।

ফেসবুকের ওই স্ট্যাটাসের স্ক্রিনশট থেকে জানা যায়, জয়নাল আবেদীন বিজনেস নামের এক ব্যক্তি তার ফেসবুক ওয়ালে ‘মসজিদের টাকায় ছৈয়দ হোছাইন মেম্বার দোকান চালায়’ এই শিরোনামে একটি স্ট্যাটাস পোস্ট করেন। এর আগেও ওই আইডি থেকে মেম্বারকে উদ্দেশ্য করে এমন কুরুচিপূর্ণ এবং অশালীন স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে জানা যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি নিয়ে থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) দায়ের করা হয়েছে। জিডি নম্বর- ২৯৬। আমরা জিডিসহ ওই স্ট্যাটাসের স্ক্রিনশটের কপি সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন এর নিকট পাঠাবো। তারা তদন্ত করে রিপোর্ট প্রদান করলে ওই রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

মেম্বার ছৈয়দ হোছাইন বলেন, একটা ফেক (ভুয়া) আইডি জয়নাল আবেদীন বিজনেস নাম ব্যবহার করে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যাচার করেছে। যেটি অত্যন্ত গর্হিত কাজ বলে আমি মনে করি। বিভিন্ন সময় আমার ব্যবসা প্রতিষ্টান ও পরিবারের বিরুদ্ধেও এ ধরণের মিথ্যাচার করা হয়েছে। এরই প্রেক্ষিতে থানায় জিডি করেছি। প্রয়োজনে আইসিটি মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি