1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে মানবিক বিবেচনায় আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

গুইমারায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে মানবিক বিবেচনায় আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে

আবদুল আলী।
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৯৫ বার

খাগড়াছড়ির গুইমারা মুসলিম পাড়া এলাকার জমাদার পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থানীয় আবু তাহেরর পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের একটি ঘর বরাদ্দ দিয়েছেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

রবিবার বিকালে গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,উপজেলা ভূমি অফিসের দায়িত্বরত কর্মকর্তা,স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম সহ স্বরজমিনে তদন্ত পূর্বক ঘরটি বরাদ্দ দেন উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

এর আগে গুইমারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই পরিবারকে মানবিক সহায়তা হিসেবে চারবান টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

ঘরটি বরাদ্দ পেয়ে আবু তাহের বলেন, আগুনে তার সব শেষ হয়ে গেছিলো।উপজেলা নির্বাহী অফিসার মানবিক ভাবে তাকে টিন,নগদ সহায়তা দিয়ে তার পরিবারটিকে বেচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন।এবার প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের একটি ঘর বরাদ্দ দিয়ে পরিপূর্ণভাবে বসবাসের জন্য তার পরিবারকে সহযোগিতা করেছেন। এজন্য তিনি ও তার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও উপজেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা বলেন,অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের পর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কম্বল সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক ভাবে বিভিন্ন সহযোগিতা দেওয়া হয়েছে।এবার উপজেলা প্রশাসন নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের একটি ঘর বরাদ্দ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net