1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের কারাবন্দিদের শিক্ষা উপমন্ত্রী'র ঈদ উপহার শেখ দিদারুল ইসলাম চট্টগ্রাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

চট্টগ্রামের কারাবন্দিদের শিক্ষা উপমন্ত্রী’র ঈদ উপহার শেখ দিদারুল ইসলাম চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ৩১৬ বার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দুই হাজার বন্দির জন্য নিজ তহবিল থেকে ঈদ উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।শনিবার দুপুরে কারাগারে এক অনুষ্ঠানে বন্দিদের জন্য পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গি, সালোয়ার কামিজ ও বাচ্চাদের পোশাক কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, “সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়নে ছোয়া লেগেছে যা থেকে কারাগারেও বাদ যায়নি। “আগে আমরা লক্ষ করতাম কারাগারগুলো ছিল জরাজীর্ণ। অনেকটা বসবাসের অনুপযোগী। কিন্তু বঙ্গবন্ধুকন্যার সরকার ক্ষমতায় আসার পরে কারাগারগুলো অনেক আধুনিক করা হয়েছে। তিনি সমাজের সকল স্তরের মানুষের চিন্তা করেন। কারাবন্দিদের বাসস্থানের সুব্যবস্থা, খাবারের মানোন্নয়ন- সেই ভাবনা থেকে বাদ যায় না।” চট্টগ্রাম-৯ আসনের এমপি নওফেলের পক্ষ থেকে দুই হাজার বন্দি ও কারাগারে থাকা ৫০ শিশুর জন্য পোশাক দেয়া হয়।নওফেল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে। আজ আমরা সেই মানবিক নেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করতে এসেছি।” চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং জেলার দেওয়ান তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর সবুর লিটন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক ও কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, কারা পরিদর্শক ইয়াসিন আরাফাত কচি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net