1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম উত্তর যুবলীগের সম্মেলন ভেন্যু পরিদর্শনে হাটহাজারী এলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

চট্টগ্রাম উত্তর যুবলীগের সম্মেলন ভেন্যু পরিদর্শনে হাটহাজারী এলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৪৬ বার

হাটহাজারী এলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ নাইম। তিনি আজ শুক্রবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা শাখার আসন্ন সম্মেলন ভেন্যু- হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং আশপাশ পরিদর্শন করেছেন।
আগামী ২৯ মে আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে এই সফরে চট্টগ্রাম এসেছেন তিনি, সাথে অতিথি হিসেবে রয়েছেন সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি হিসেবে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবলীগের সভাপতি আল মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলমের সঞ্চালনায় এতে জেলা ও থানার সকল নেতৃবৃন্দ এবং পদ প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষনা সম্পাদক মীর মোহান্মদ মহিউদ্দিন ও উপ ক্রীড়া সম্পাদক কাজী আব্দুর রহমানও এসেছেন আজ হাটহাজারী।

দুই অতিথি হাটহাজারী এলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম তাদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, এস এম রাশেদুল আলম আসন্ন সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতির পদ প্রত্যাশী।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ আজ সকালে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শনের পর উপজেলা পরিষদস্থ চেয়ারম্যানের বাসভবনে সকালের নাস্তাও সারেন। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net