1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশের শিশু রায়হান অপহরণের ৫০ ঘন্টা পর উদ্ধার। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

চন্দনাইশের শিশু রায়হান অপহরণের ৫০ ঘন্টা পর উদ্ধার।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২৭৫ বার

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার জোয়ারা নগরপাড়ার ব্যবসায়ী নুরুল ইসলামের ছেলে সিফাতুল ইসলাম
রায়হান (১৪) গত ১০ মে সন্ধ্যায় অপহরণ হয়ে ৫০ ঘন্টা পর গত ১২ মে রাত সাড়ে
৯টায় উদ্ধার হয়।

জানা যায়, নুরুল ইসলামের স্কুল পড়–য়া মেয়ে উর্মিলা সুলতানার সাথে একই
এলাকার পার্শ্ববর্তী পশ্চিম পাড়ার জাবেদ নামের ফার্নিচার মিস্ত্রীর সাথে প্রেমের
সম্পর্ক হয়। সম্প্রতি উর্মিলার বিয়ের কথাবার্তা চলছে শুনে জাবেদ তার দুই
সহযোগিকে নিয়ে উর্মিলার ভাই রায়হানকে সাইকেল চালাতে দেয়ার কথা বলে
কৌশলে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করেন রায়হানের পিতা
নুরুল ইসলাম। রায়হান অপহরণের পর গত ১১ মে সকালে একটি মোবাইল থেকে
জানায় যে, তাদের ছেলে ফেনীতে আহত হয়েছে।

তাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য ফেনী থানায় আসার জন্য বলে। এসময় রায়হানের মামাতো ভাই সাংবাদিক
সেলিমুল্লাহ তাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে ফেনী থানায় গেলে
এব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি। কিছুক্ষণ পর আরেকটি নাম্বার থেকে ফোন করে
বলে ছেলেটিকে মেরে ফেলবেন? আসছেন না কেন? এরপর মোবাইল দুটির
রেজিষ্ট্রেশন চেক করে জানা যায়, জাবেদের বন্ধু একই এলাকার এমরান ও অপরটি
আসিফের। এরপর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত হয়ে চন্দনাইশ থানায় গেলে
এএসআই হিরু তার মৌখিক অভিযোগের প্রেক্ষিতে জাবেদের বাড়িতে গিয়ে
তার মা-বাবাকে ছেলেটি উদ্ধার করে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে।

পুলিশ জাবেদের বাড়ি যাওয়অর প্রায় ১২ ঘন্টা পর রাত সাড়ে ৯টায় রায়হানকে নগরপাড়া রাস্তায় ফেলে
যায় এমরান। রায়হান বাড়িতে এসে সব ঘটনা তার পিতা-মাতাকে খুলে বলে। এসময়
রায়হান জানান, তাকে জাবেদের আত্মীয়ের বাড়ি আজিজ নগর নিয়ে রেখে দেয়।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে
বলেছেন, অপহরণের সংবাদ পেয়ে পুলিশ যাওয়ার পর ছেলেটিকে তারা ছেড়ে দেয়। তবে
উভয়ের মধ্যে আত্মীয়তার সম্পর্ক থাকার পাশাপাশি প্রেম ঘটিত বিষয় রয়েছে বলে
জানান। এদিকে নুরুল ইসলামকে থানায় আসার জন্য বলেছেন বলে জানিয়েছেন
তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net