ঢাকা   ০৯:১৩:৩৮ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে গাউসিয়া তৈয়্যবিয়া মাদরাসা লন্ডভন্ড, ভবন পূণনির্মাণে সকলের সহযোগিতা প্রয়োজন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৯৫ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও শালুকিয়া এলাকায় গত শুক্রবার বিকালে ভয়াবহ টর্নেডোর আঘাতে আমানগন্ডা-শালকিয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসাটি লন্ডভন্ড হয়ে যায়। এ সময় প্রবল বেগের ঝড়ো হাওয়ায় প্রতিষ্ঠানের চেয়ার-টেবিল, বইপত্র, খাদ্য সামগ্রীসহ আসবাবপত্রগুলোও একেবারে নষ্ট হয়ে যায়। এতে মাদরাসার প্রায় ২০০ জন কোমলমতি শিক্ষার্থীর পাঠদান ব্যহত হচ্ছে।

সোমবার (১৬ মে) সকালে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, ঘুর্ণিঝড়ের আঘাতে প্রতিষ্ঠানের দু’টি টিনসেড ঘর ও একটি টিনসেড রান্নাঘর একেবারেই দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় শ্রেণিকক্ষে থাকা চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় আসবাবপত্রগুলো ভেঙ্গে নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রায় ৬০ জন আবাসিক এতিম শিক্ষার্থীর বই, বিছানাপত্র, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীগুলো ভিজে নষ্ট হয়ে যায়। এতে এতিম শিক্ষার্থীদের থাকা-খাওয়ায় মাদরাসা কর্তৃপক্ষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে প্রতিষ্ঠান প্রধান,অন্যান্য শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় শ্রেণি পাঠদান শুরু হলেও তা চলছে খোলা আকাশের নীচে। রোদের প্রখরতা আর বর্ষা মৌসুমের ভারী আকাশের কান্নায় শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে বারবার। শ্রেণি পাঠদানের সুবিধার্থে এখনই প্রতিষ্ঠানের ভবনগুলো পূণনির্মাণ করা অতীব জরুরী হয়ে পড়েছে। এছাড়া টর্নেডোর আঘাতে নষ্ট হয়ে যাওয়া আসবাবপত্রগুলোও মেরামত ও নতুন আসবাবপত্র তৈরীতে প্রচুর টাকার প্রয়োজন। প্রবাসীসহ সমাজের বিত্তবানদের নিকট সহায়তার আবেদন জানিয়েছেন প্রতিষ্ঠানের সভাপতি মো: আলমগীর হোসেন মজুমদার, সেক্রেটারী মো: খোকন মিয়া ও প্রতিষ্ঠান প্রধান মাওলানা জহিরুল ইসলাম। সাহায্য পাঠাতে পূবালী ব্যাংক চৌদ্দগ্রাম, কুমিল্লা শাখার ৩৮৫০১০১০৪০২০৫ এই অ্যাকাউন্ট নম্বরে অথবা নিম্নোক্ত নম্বরগুলোতে ০১৭৪৯৪৭৮০১২ (মাওলানা জহিরুল ইসলাম প্রতিষ্ঠান প্রধান), ০১৮১৭০৬৭৩০৩ (আলমগীর হোসেন মজুমদার, সভাপতি) যোগাযোগ করুন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া ও আমানগন্ডা গ্রামে সাতপুকুরিয়া পাথর থেকে সৃষ্ট একটি ঘুর্ণিঝড় হঠাৎ করে ধমকা হাওয়া রূপ ধরে আঘাত হানে। এ সময় ঘুর্ণিঝড়ের প্রবল আঘাতে আমানগন্ডা পশ্চিম পাড়ার একটি পাঞ্জেগানা মসজিদ ও আমানগন্ডা-শালকিয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসাসহ কমপক্ষে স্থানীয় অসহায় লোকজনের প্রায় ৪০টি বাড়ীঘর লন্ডভন্ড হয়ে যায়। টর্নেডোর আঘাতে টিনসেড ঘরসহ বিভিন্ন গাছপালা ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরগুলো কমপক্ষে কয়েকশ’ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। তবে, এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি