1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু

চৌদ্দগ্রামে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৯০ বার

‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাবে দিনকাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পালের সভাপতিত্বে এ সময় উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস থেকে আগত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সুধিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, ‘এখন ভূমি অফিসে না এসেও ডিজিটাল পদ্ধতিতে মানুষ ঘরে বসেই ভূমি সেবা গ্রহণ করতে পারছে। ভূমি সেবা সহজলভ্য করতে সরকার যথেষ্ট আন্তরিক। ডিজিটাল সেবা চালু হওয়ায় এবং গণসচেতনতা বৃদ্ধির ফলে এখন ভূমি সংক্রান্ত সকল সেবায় জনভোগান্তি অনেক কমে গেছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net