1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাঁই

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৭৫ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতঘরসহ ২টি ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের সফিকুর রহমানের বাড়ীতে।

জানা গেছে, রোববার (২৯ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে গুনবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের সফিকুর রহমানের একটি বসতঘর ও একই বাড়ীর আনোয়ারা বেগমের একটি গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এ সময় বসতঘরে থাকা সকল আসবাবপত্রসহ প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ পুড়ে যায়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে একটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে বলা যাবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net