1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেইরাই শ্রীঘরে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেইরাই শ্রীঘরে

নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৭১ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে অন্যকে গাঁজা দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন দুই যুবক।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উজির আলী চৌকিদার বাড়ির আব্দুর রাজ্জাকের ছেলে মো.ইমন (২২) ও সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মাহাবুল হক মেস্ত্রী বাড়ির মৃত বেলায়েত হোসেনের ছেলে মো.সুজন হোসেন (২৪)।

মঙ্গলবার (১৭ মে) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গরু বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

স্থানীয়ও পুলিশ সূত্রে জানা যায়,গতকাল সোমবার দুপুর পৌনে ২টার দিকে এমরান হোসেন নামে জৈনক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানান বসুরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উজির আলী চৌকিদার বাড়িতে গাঁজাসহ এক যুবককে আটক করে রাখা হয়েছে। এরপর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করলে সন্দেহের উদ্রেক হয়। এরপর পুলিশ ৯৯৯-এ কল করা ব্যক্তিসহ সাক্ষীদের মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে এবং প্রকাশ্যে এলাকায় তদন্ত করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ঘটনায় মূলহোতা ইমনসহ দুইজনকে গ্রেফতার করে। তদন্তে জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে গাঁজা দিয়ে ফাঁসানোর জন্য ৯৯৯- এ কল করা হয়। পরে পুলিশ মূলহোতাদের গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসমিদের হেফাজত থেকে দুইশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net