1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে গরুর রক্ত মাখিয়ে বিক্রি - কসাই পুলিশের হাতে আটক । - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মরা ছাগল জবাই করে গরুর রক্ত মাখিয়ে বিক্রি — কসাই পুলিশের হাতে আটক ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৩২৪ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মরা ছাগল জবাই করে মাংস বিক্রির সময় নজরুল ইসলাম ওরফে ইদু (৪৮) নামের এক কসাইকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শুক্রবার (২০ মে) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চত্বরের ভেতরে মরা ছাগল জবাই করে গেটের সামনে বিক্রির চেষ্টা করছিলেন ঐ ব্যক্তি।

আটক নজরুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের ধনিবস্তী মহাজনহাট গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা,যায়, সকালে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভেতরে মরা ছাগল জবাই করেন কসাই নজরুল ইসলাম। পরে জীবিত ছাগল জবাই করেছেন বোঝাতে গরুর রক্ত মাখিয়ে মাংস বিক্রি করতে থাকেন। বিষয়টি ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাকে মারধর করে পুলিশে খবর দেন। বালিয়াডাঙ্গী থানার পুলিশ এসে কসাই নজরুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ কে বলেন, কসাই নজরুল ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। ইউএনওর সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম কে ও মাংসবিক্রেতা আব্দুলকে জরিমানা করেন ২ জনকে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net