1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের দুর্নীতির দায়ে ২ শিক্ষককে দুদকে ২২ মে তারিখে তলব ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শাপলা চত্বরের ঘটনা ছিল দমনমূলক শাসনের বহিঃপ্রকাশ: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার অনলাইনে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে টেকনাফে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার উন্নয়ন কাজে গতি আনতে সাতকানিয়ায় এমপির কড়া নির্দেশ মানবিক ডাঃ মোঃ ইউছুফ আলীর বিরুদ্ধে মিথ্যা তথ্যের প্রতিবাদে ঈদগাঁওয়ে মানববন্ধন  ইসলামী ব্যাংকে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত বিএনপির অঙ্গসংগঠনগুলোতে শিগগিরই আসছে নতুন নেতৃত্ব প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ টানা এক সপ্তাহ লোডশেডিংমুক্ত দেশ ই-জুডিসিয়ারি উদ্যোগে বিচারব্যবস্থায় গতি: বাড়ছে স্বচ্ছতা, কমছে ভোগান্তি 

ঠাকুরগাঁওয়ের দুর্নীতির দায়ে ২ শিক্ষককে দুদকে ২২ মে তারিখে তলব !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪১৬ বার

আবারো দুর্নীতির দায়ে অভিযুক্ত ঠাকুরগাঁও জেলার ২ শিক্ষককে গুরুত্বপূর্ণ নানা অভিযোগের ভিত্তিতে দুদকে তলব করা হয়েছে। এ ব্যাপারে গত ১০ মে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারক চিঠি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করা হয়।

দুদক এর সে চিঠি থেকে জানা যায়, ঠাকুরগাঁও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষক সিন্ডিকেটের চরম দুর্নীনিতে বিদ্যালয়ের মেরামত ও শিক্ষার্থীদের উপকরনের বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, বদলী বানিজ্য,নিয়োগ বানিজ্য সহ শিক্ষক হয়রানীর অভিযোগ ও নানা রকম অভিযোগে অভিযুক্ত ২ শিক্ষককে আগামী ২২ মে তারিখে দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে তলব করা হয়। একই অভিযোগে বিভিন্ন দুর্নীতির দায়ে গত বছর ঠাকুরগাঁও জেলার ১৫ শিক্ষককে দুদকে তলব করা হয়। দুদক কর্তৃক তলব পাওয়া শিক্ষকরা হলেন– ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার কহর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম । এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা জানান, এ বিষয়ে আমরা এশটি চিঠি পেয়েছি। অভিযুক্ত শিক্ষকদের আগামী ২২ মে তারিখে দুদকে তলব করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net