1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির ব্যানার কেড়ে নিল পুলিশ। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচির ব্যানার কেড়ে নিল পুলিশ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ২৯৪ বার

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ছাত্রদলের শান্তিপুর্ন মিছিলে ছাত্রলীগের ক্যাডারদের গুলি বর্ষন ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বালিয়াডাঙ্গী উপজেলায় ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি দলীয় কার্যালয় থেকে রাস্তায় বের হওয়ার সময় বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে রাস্তায় নামতে চাইলে ব্যানার কেড়ে নিয়ে যায় পুলিশ।

রবিবার (২৯ মে) বিকাল সাড়ে ৫ টায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়, সদস্য সচিব আবু সায়েদ, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাসেদ চৌধুরী, বড় পলাশ বাড়ী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নাসিম হোসেন মুন্না, দুওসুও ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক লিটন, বালিয়াডাঙ্গী উপজেলা সদস্য আরিফ সহ বালিয়াডাঙ্গী উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে এদেশের সব মানুষের হৃদয়ে আঘাত করেছে। অনতিবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার ও জাতির কাছে ক্ষমা চাইতে হবে। না হলে রাজপথে নেমে আন্দোলন করতেই থাকবে ছাত্রদল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net