1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরনে নাগরিক শোকসভা ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে প্রয়াত সাংবাদিক রাজা স্মরনে নাগরিক শোকসভা !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৬১ বার

ঠাকুরগাঁও জেলায় প্রয়াত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন রাজা স্মরনে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়। ৭ মে শনিবার প্রেস ক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক শোকসভা প্রস্তুতি পর্ষদের আয়োজনে সভায় প্রস্তুতি পর্ষদের সভাপতি অধ্যক্ষ মো. রাজিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, আখতার হোসেন রাজার সহধর্মিনী লুৎফুন্নেসা লিলি, উন্নয়ন সংস্থা এমকেপির নির্বাহী পরিচালক রবিউল আযম, জেলা সিপিবি’র সভাপতি ইয়াকুব আলী, নাগরিক শোকসভা প্রস্তুতি পর্ষদের সদস্য সচিব রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

সভায় মরহুম আখতার হোসেন রাজার জীবনী তুলে ধরেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল টিক্কু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে শুরুতেই এক মিনিট নিরবতা পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net