1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

দিনাজপুরে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৮১ বার

দিনাজপুর শহরের পুনর্ভবা নদীতে গোসলের সময় গভীর পানিতে তলিয়ে নিখোঁজের সাড়ে ৪ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুরের ডুবুরিরা।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তলিয়ে গিয়েছিল ইফতি রহমান সাকিল নামে নবম শ্রেণির ওই ছাত্র। বিকাল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করা হয়।

ইফতি রহমান সাকিন শহরের লালবাগ মহল্লার সাইফুর রহমানের ছেলে। সে জন্মগত কিছু শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছিল আর সাঁতার জানতো না ইফতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নানার সাথে নদীর পাড়ে বাগানে লিচু পাড়তে এসে পূনর্ভবা নদীতে গোসল করতে নামে ইফতি রহমান সাকিন। সাথে সাথে গভীর পানিতে তলিয়ে যায় সে। এসময় তাকে উদ্ধারের চেষ্টায় নদীতে ঝাপিয়ে পড়ে তল্লাশি চালান পাড়া পড়শিরা। খবর পেয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয় স্থানীয় ফায়ার সার্ভিসের কমীরা। পরে রংপুর থেকে সহকর্মী ডুবুরি তলব এনে বিকাল সাড়ে ৪টায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন অফিসার মো. মেহেফুজ তানজির জানান, রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে দুপুর আড়াইটায়। এরপর বিকেল সাড়ে ৪টায় নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net