1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা এসএসসি- ৯৮ ব‍্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা এসএসসি- ৯৮ ব‍্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪৫৭ বার

বন্ধুত্ব, একতা অগ্রগতি এই মূল মন্ত্রে ব্রত হয়ে সামাজিক অবক্ষয় রোধে মানবিক নবীনগর গঠনে করণীয় শীর্ষক স্লোগানকে বুকে ধারণ করে এসএসসি- ৯৮ ব্যাচ নবীনগর উপজেলা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

“বন্ধু ছিলি বন্ধু আছিস বন্ধু থাকবি”
যে যেখানেই রইবে,ভালোবাসার বন্ধনে জড়িয়ে রইবি সারাটি জীবন।
যে যেই পেশায় আছিস নিজেকে উজাড় করে সবার কাছে তুলে ধরবি, বিশ্বাস বন্ধনে আবদ্ধ করে রাখবি। এমন মানবিক বোধ নিয়ে এবারই প্রথমবারের মতো জমকালো আয়োজনে উদযাপন হয়েছে নবীনগর উপজেলা ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী।

শুক্রবার (৬ মে) সকালে ৯৮ ব্যাচের শিক্ষার্থী পৌর এলাকার বাসিন্দা মোহাম্মদ রকিব উদ্দিন খান রাকিব এর সমন্বয়ে এই মিলন মেলায় নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১৩০ জন ৯৮ ব্যাচের শিক্ষার্থী টি-শার্ট পরে সেখানে উপস্থিত হন। ব্রেন্ডপার্টি নিয়ে নবীনগর শহরের বিভিন্ন রাস্তাঘাটে আনন্দ র‍্যালী করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে ব্যাচের বন্ধু আশরাফুল হক ও সুস্মিতা দাস এর যৌথ সঞ্চালনায় পরিচিতি সভা, আলোচনা ও নিজেদের লক্ষ্য তুলে ধরেন সবাই।

ব্যাচের শিক্ষার্থী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনৈতিক নেতা, সরকারী বেসরকারী উচ্চ পদস্থ চাকুরীজীবি তথা (সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ বিজিবি), ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক সবাই মন খুলে তাদের অনুভূতি প্রকাশ করেন।

দিনভর অনুভূতি প্রকাশ, মাঝখানে নামাজ ও মধ্যাহ্ন ভোজন শেষে বিকালে এক আনন্দঘন সাংস্কৃতিক গানের আসর বসে।
ব্যাচের বন্ধুরা উল্লাসে এই গান উৎসবে শৈশবের মতো আনন্দে মেতে ওঠে।

এর আগে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ব্যাচের শিক্ষার্থীরা এই গ্রুপটিকে আরো বৃদ্ধি, উপজেলার সকল ঝড়ে পড়া বন্ধুদেরকেও সম্পৃক্ত করার পাশাপাশি মানবিক কর্মকান্ড পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রতিবছর এই আনন্দ উৎসব চালু রাখতে সবাই এক হয়ে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net