1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুরাতন ইট দিয়ে ড্রেন নির্মাণ করছে চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

পুরাতন ইট দিয়ে ড্রেন নির্মাণ করছে চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩১৯ বার

প্রায় ২ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দের ড্রেন নির্মানে ব্যবহার করা হচ্ছে পুরাতন ইট। ইউপি চেয়ারম্যান নিজে এই অনিয়ম করায় এলাকাবাসী প্রতিবাদ জানায়। তারপরেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ দেখা দিয়েছে। নিম্নমানের কাজ করে সরকারী অর্থ লোপাটের বিচার দাবী করেছেন তারা।

জানা যায়, এলজিএসপি-৩ এর আওতায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর চেংমারীপাড়ায় প্রায় ৬৬ মিটার দৈর্ঘ্যের একটি ড্রেন নির্মান করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুন নিজেই এই কাজ করছেন। এতে ওইস্থানের পূর্বের ড্রেন, রাস্তার সোলিং ও সাইড থেকে পাওয়া পুরাতন ইটই পূন:রায় ব্যবহার করা হয়েছে।

এলাকাবাসীর দাবী সিডিউল অনুযায়ী পুরাতন ইটের মধ্যে যেগুলো ব্যবহারযোগ্য সেগুলো শুধু ড্রেনের সোলিংয়ে বিছিয়ে দেয়া হবে। কিন্তু চেয়ারম্যান সোলিংসহ ড্রেনের দুইপাশের গাঁথুনিও ওই পুরাতন ও ভাঙ্গা নষ্ট হয়ে যাওয়া ইট দিয়েই করেছেন। আমরা এলাকার কয়েকজন প্রতিবাদ করায় দুই তিন দিন বন্ধ রাখে। পরে আমাদের অনুপস্থিতির সুযোগে দ্রুত কাজ শেষ করেন।

অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে সরেজমিনে গেলে দেখা যায় প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকী কাজের ক্ষেত্রে পুরাতন ইটই ব্যবহার করা হচ্ছে। এসময় কোন নতুন ইটের অস্তিত্ব পাওয়া যায়নি। এলাকাবাসী উপস্থিত হয়ে আরও বলেন যেভাবে কাজ করা হচ্ছে তাতে বেশিদিন টিকবেনা। তাছাড়া উত্তর দিকে আগের ড্রেনের সাথে সংযোগ না দেয়ায় ওইদিকের পানি নিষ্কাশন হবেনা।

উপজেলা প্রকৌশল অফিসের সাইট অফিসার প্রকৌশলী আতাউর রহমান মোবাইলে জানান, কাজটা মূলতঃ এলজিএসপি-৩ এর অধীনে হওয়ায় তা সম্পূর্ণরুপে ইউপি চেয়ারম্যানের তত্বাবধানের বিষয়। আমরা শুধু প্রকল্পের ইস্টিমেট (পরিকল্পনা) করে দেই। একদিন প্রকল্পস্থলে গিয়ে মিস্ত্রিদের দেখিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এরপর সব চেয়ারম্যানের দায়িত্ব। তিনি নিজেই কাজটা করছেন। পুরাতন ইট ব্যবহার করে থাকলে তা চেয়ারম্যানের ব্যাপার।

এব্যাপারে জানতে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সরকার জুনের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি বলেন, পুরাতন ইট কি নদীত ফিক্কি দেমো? ওইলাওতো কামত লাগের নাগিবে। তোমরা এইলা ছোট কামত কেনে নজর দেন? বড় বড় কামত কত দূর্নীতি হয়ছে তাতে তো যান না। যত নীতি দেখান হামার কামত আসি। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net