1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেসবুকে সর্বোচ্চ ছবি পোস্ট করে বিশ্ব রেকর্ড করলেন কবি রাসেল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

ফেসবুকে সর্বোচ্চ ছবি পোস্ট করে বিশ্ব রেকর্ড করলেন কবি রাসেল

মোঃ আনোয়ারুল আজিম লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৯৭৭ বার

ফেসবুকে সর্বোচ্চ ছবি পোস্ট করে বিশ্ব রেকর্ড করলেন লাকসামের গর্বিত সন্তান কবি মাইনুল ইসলাম রাসেল,
একজন কবি, সাহিত্যিক ও শিক্ষক ও তিনি ফেসবুকে ১,১৮,৩২২ (এক লক্ষ, আঠারো হাজার, তিনশত বাইশ) তম ছবি আপলোড দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন তিনি। এরপূর্বে বিশ্ব রেকর্ড ছিল,১,১৫,২৬১ টি।
এতে করে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তিনি। তার প্রতিটা পোস্ট আপলোডের পিছনে রয়েছে একটাই উদ্দেশ্য অজানা তথ্য মানুষকে জানানো। প্রতিটা পোস্ট থেকেই শেখার আছে অনেক কিছু। জানা-অজানা এমন অনেক কিছুই তিনি তার ফেসবুক আইডিতে ছোট্ট এক লাইনে পোস্ট করেন।

কবি মাইনুল ইসলামের রাসেলে বাড়ি কুমিল্লা জেলা লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাটিয়াভিটা গ্রামে।

কারো কাছে তিনি কবি, কারো কাছে ভবঘুরে, কারো কাছে চালচুলোহীন। তাতেই আবার কেউ খোঁজে জীবন ঘনিষ্ঠ দর্শন। ছোট-বড় সবার কাছে তিনি ফেরিওয়ালা। কেউ তাকে দেখে হাসির ফেরিওয়ালার চোখে, কেউ কবিতার, আবার কেউবা চকলেটের। শিক্ষাজীবন শেষ করলেও জীবনের শিক্ষাটা নিচ্ছেন রাসেল মানুষের কাছ থেকেই।
ইট পাথরের জঞ্জালে ঘেরা যেখানে কেউ কারো খোঁজ রাখেনা স্বার্থের কাছে বিকোয় স্বত্তা, তিনি সেখানে নিদারুণ ব্যতিক্রম।

বিশ্ব রেকর্ড করার অনুভূতি জানতে চাইলে কবি মাঈনুল ইসলাম রাসেল বলেন,
প্রথম দিকে রেকর্ডের আশায় পোস্ট করতাম না।
পরে যখন দেখলাম প্রতিনিয়ত ফটো আপলোডের সংখ্যা বাড়ছে তখন সিদ্ধান্ত নিই এই আপলোডের মাধ্যমে মানুষের জন্য কি করবো।
ফলশ্রুতিতে ৯৯,৯৯৯ তম ছবি পোস্টের শর্ত হিসেবে একজন থেকে সাড়ে বারোশত কেক নিই।

একলক্ষ ছবি আপলোডের শর্ত অনুযায়ী পঁচিশ শত ম্যাটাডোর অল টাইম কলম নিই এবং ১,১১,১১১ তম ছবির জন্য দশটি শাড়ি নিই।
সবগুলোই ছাত্রছাত্রী ও মানুষের মাঝে বিলিয়ে দিই।
রেকর্ড গড়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।
আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজ আমি অনেক খুশি উড়তে ইচ্ছা করছে।

সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net