1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অবিজ্ঞতা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ অবিজ্ঞতা নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৬২ বার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ,”বিজয়ের ময়দানে রাণীশংকৈল” বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটিতে মুক্তিযুদ্ধ কালিন সময়ের ৬৭ জন বীর মুক্তিযোদ্ধার প্রত্যক্ষ অবিজ্ঞতা তুলে আনা হয়েছে।

সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আনুষ্ঠানটি পরিচালিত হয়।

বইয়ের মোড়ক উন্মোচনের উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
তিনি বলেন, ইতিহাস আমাদের সংরক্ষণ করতে হবে। যে সকল মুক্তিযোদ্ধাগন যুদ্ধ করেছেন উনাদের কাছ থেকে পাওয়া তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। এটি একটি অনেক বড় কাজ। রানীসংকৈল উপজেলা প্রশাসন এই কাজটি করেছেন।

বইটির সম্পাদকীয় থেকে পাওয়া যায়, বইটিতে রানীসংকৈলের কয়েকজন বীরাঙ্গনার যুদ্ধকালীন নির্যাতনের ঘটনা রয়েছে। যুদ্ধে যাওয়ার পেক্ষাপট যুদ্ধকালীন ঘটনা, যুদ্ধকালীন পারিবারিক যন্ত্রনা ও নির্যাতন, যুদ্ধ থেকে ফিরে আসার পর পারিবারিক সদস্যাদের অনুভুতি ও স্বাধীন বাংলাদেশ কি ভাবে দেখতে চান। এই পাচাটি বিষয়ের উপর ৬৭ জন বীর মুক্তিযোদ্ধার লেখার মাধ্যমে বইটি প্রকাশ করা হয়েছে।

বইটি পাঠ করার মাধ্যমে আগামী প্রজন্ম ভাল ধারনা পাবে বলে আশা প্রকাশ করেছেন সম্পাদক।

বইটি সম্পাদনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ”লীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা কমিশনার ভুমি ইন্দ্রজিৎ সাহা, আ”লীগ সম্পাদক তাজউদ্দীন আহাম্মেদ,পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,
মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম,এছাড়াও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,আতিকুর রহমান বকুল,শরৎচন্দ্র রায়।
বীর মুক্তিযোদ্ধাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠান শেষে উপস্থিত মুক্তিযুদ্ধাদের হাতে বইটি তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net