1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুমূর্ষুদের পাশে বৈলছড়ি ব্লাড ডোনেশন ক্লাব, প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

মুমূর্ষুদের পাশে বৈলছড়ি ব্লাড ডোনেশন ক্লাব, প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৫১ বার

আর্তমানবতার কল্যাণে ‘রক্ত দিন জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে নিয়ে কাজ করে যাওয়া বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুক্রবার (৬ মে) বিকালে চেচুরিয়াস্থ এসকেবি কনভেনশন হলে সম্পন্ন হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান হোসেন শাকিলের সভাপতিত্বে ও জাহেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের অধ্যাপক সুমন সেন মানু।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসিফুল হক, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুমিনুল হক, বাঁশখালী সমিতি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, সাংবাদিক শিব্বির আহমদ রানা, সমাজকর্মী রাসিফ ইকবাল রাকিব, বাঁশখালী বিকিরণ সংস্থার প্রতিষ্ঠাতা মালেকুজ্জামান রাজু, ব্যাংকার আলাউদ্দিন, ব্যাংকার নুরুল আবছার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- ‘মানবসেবার মধ্যে প্রত্যক্ষ সেবা হচ্ছে রক্তদান। মানুষের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যারা কাজ করে তারা সৃষ্টিকর্তার কাছেও সম্মানিত হবে। বৈলছড়ী ব্লাড ডোনেশন ক্লাবের এই মানবিক কাজ আরও প্রসারিত হোক, এই সুন্দর উদ্যোগে তরুণদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীরাও সম্পৃক্ত হোক। আপনারা যারা এই সংগঠনের সদস্য আপনারাই প্রকৃত হিরো। প্রতিদানের আশা না করে সেবার মানসিকতা নিয়ে এই কাজ চালিয়ে যান, নিঃসন্দেহে সফলকাম হবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net