ঢাকা   ০৬:৪৭:১৮ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে

রাউজানের ছত্রপাড়ায় নির্মাণ সামগ্রী বোঝাই গাড়ির চাপে ধসে গেছে সেতু

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩১১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান পৌরসভার ছত্র পাড়ায় আবদুল গনী সওদাগর সড়কের একটি পাকা সেতু নির্মাণ সামগ্রী বোঝাই গাড়ির চাপে ধসে গেছে। স্থানীয়রা অভিযোগ করেছে মোরশেদ নামের জনৈক ব্যক্তি ওই এলাকায় পাকাঘর নির্মাণে জন্য ইট,লোহা,বালু আনা নেয়া করছিলেন এই সেতুর উপর দিয়ে। মাত্রাতিরিক্ত মালামাল বোঝাই গাড়ীর চাপে সেতুটির গোড়া ধসে নিচে দিকে দেবে গেছে। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় বেরুলিয়া খালের উপর ধসে যাওয়া সেতুটি রক্ষায় নতুন করে প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করার চেষ্টা করা হলেও সেটি নিচে দিকে আবার দেবে যাচ্ছে।

স্থানীয়রা জানায় মুষুলধারে বৃষ্টি শুরু হলে সম্পূর্ণ সেতুটি ধসে পড়ার আশংকা রয়েছে। পরিদর্শন কালে দেখা যায় যেই পাকা ঘরটি নির্মাণ করা হচ্ছে সেটিও কৃষিজমি ভরাট করে, এলাকাসীর অভিযোগ এই বাড়িটিও নির্মাণ হচ্ছে চলাচলের রাস্তার কিনারা ঘেঁষে। সেতুটি ধস আর কৃষিজমিতে ঘর করার বিষয়ে নির্মাণাধিন ঘরের মালিক মোরশেদ আলমের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন সেতুটি কিভাবে ধসে গেছে সেটি গাড়ির চালক বলতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি