ঢাকা   ০৫:৫২:৪৪ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯

রাউজানে সাহেব বিবি সড়কের গাছ কেটে নিলেন ইউপি সদস্য খোকন

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৪৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান উপজেলা সদরের জলিল নগর বাস ষ্টেশন থেকে শুরু হয়ে সাহেব বিবি সড়কের দু”পাশে রোপন করা বড় আকাশমনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সাহেব বিবি সড়কের পাশে কয়েকটি আকাশমণি গাছ মরে যাওয়া নামে জিবিত গাছ ৭নং রাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার মোজ্জামেল হক খোকন কেটে নিয়েছেন বলে জানান স্থানীয়রা।এতে ২০টি বড় সাইজের আকাশমণী গাছ কেটে নিয়ে যায়। এরমধ্যে ৫টি গাছ মারা গাছ।১৫টি গাছ জিবিত ছিল বলে স্থানীয়দের অভিযোগ।রাউজানের পশ্চিম রাউজান হরিশ খানপাড়া এলাকার বাসিন্দা চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি, রাউজান জলিল নগর ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানী অভিযোগ করে বলেন, সাহেব বিবি সড়কের পাশে রোপন করা বৃক্ষ এলাকার বাসিন্দারা রোপন করেছেন।

রোপন করা গাছ মারা গেলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি নিয়ে কাটার নিয়ম রয়েছে। মরে যাওয়া সড়কের পাশে গাছ কাটার নাম দিয়ে সড়কের জিবিত গাছও কেটে নিয়ে যাচ্ছে স্থানীয় মেম্বার মোজ্জামেল হক খোকন। এ ব্যাপারে স্থানীয় মেম্বার মোজ্জামেল হক খোকনকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, সড়কের পাশে মরে যাওয়া গাছগুলো কেটে গাছ বিক্রয় করে যে টাকা পাব ঐ টাকা এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানে দিয়ে দেব।গাছ কাটার বিষয়ে কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি সংশ্লিষ্ট বিভাগ থেকে কোন অনুমতি নেয়নি বলে জানান।এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ এর আওতাধিন রাউজান ঢালারমুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডল বলেন, সড়কের পাশ থেকে গাছ কাটার কোনো অনুমতি আমার কাছ থেকে নেয়নি।সংবাদ পেয়ে আমি মেম্বার মোজ্জামেল হক খোকনকে ফোন করলে তিনি সড়কের পাশ থেকে মরে যাওয়া গাছ কেটে নিয়ে যাচ্ছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি