1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজবাড়ীতেপ্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি

রাজবাড়ীতেপ্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস।

নেহাল আহমেদ রাজবাড়ী।
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৩৭১ বার

রাজবাড়ী‌তে বিশেষ ধর‌নের ডিভাইসসহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মূল হোতা রি‌সোর্স সেন্টারের প্রশিক্ষক মো. মাঈনুল ইসলাম হাওলাদারসহ (৪২) ১৩ সদস্যকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জেলা শহরের ভবানীপু‌র এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা ক‌রে মাস্টারকা‌র্ড সদৃশ সিমকার্ড সংযুক্ত ডিভাইস ও ক্ষুদ্রাকা‌র হেডফোন এবং অন্যান্য জি‌নিসসহ প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মূল হোতা পটুয়াখালী মির্জাপু‌র উপ‌জেলা রি‌সোর্স সেন্টারের প্রশিক্ষক মাঈনুল ইসলাম হাওলাদারসহ ১৩ জন‌কে আটক ক‌রে।এ সময় আটককৃত‌দের কাছ থে‌কে পাওয়া যায় ২০টি মোবাইল, ২‌টি মাস্টারকার্ড সদৃশ ডিভাইস ও ছোট ২‌টি হেডফোন, আড়িপাতা ডিভাইসের ৬‌টি ছোট ব্যাটারি, ১‌টি পুরাতন মডেম, নগদ ১০ হাজার টাকা, সাদা কাগজে হা‌তে লেখা পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থী‌র প্রবেশপ‌ত্রের ফ‌টোকপি, পরীক্ষার প্রশ্নপত্রের ফ‌টোক‌পি, বিভিন্ন গাইড বই, সোনালী ব্যাংকের ভিসা ডে‌ভিট কার্ড ১টি, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ডে‌ভিট কার্ড ১টি ও স‌্যামসাং পাওয়ার ব‌্যাংক ২‌টি। প্রাথমিকভাবে পুলিশের জিঞ্জাসাবা‌দে তারা প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য এবং সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা সংগ্রহ করতো বলেও স্বীকার করেছে।

শুক্রবার (২০ মে) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং‌য়ে পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন প্রশিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, ফ্যামিলি প্লানিং কর্মকর্তা, এন‌জিও কর্মকর্তা, কৃষক, কৃষি ব্যাংক কর্মকর্তা ও পরীক্ষার্থী। আটকৃতরা রাজবাড়ীসহ দে‌শের বিভিন্ন জেলার বা‌সিন্দা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউ‌দ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সা‌র্কেল) মঈনউ‌দ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার নওরজ, ডিআইওয়ান সাইদুর রহমান, ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net