1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ৮টি ক্লিনিকে ২৩হাজার টাকা জরিমানা ও ১টি সিলগালা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল

লালমনিরহাটে ৮টি ক্লিনিকে ২৩হাজার টাকা জরিমানা ও ১টি সিলগালা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৬৫ বার

লালমনিরহাট শহরের ৮টি ক্লিনিকে অভিযান চালিয়ে ২৩হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কেয়ার ডায়াগনোসিস নামে ১টি প্যাথলজি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক।
সোমবার (৩০মে) বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবার রহমান ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪টি ক্লিনিক ও ৪টি প্যাথলজিকে ওই জরিমানা করেন।

এর মধ্যে শাপলা ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিস সেন্টার এর ৫হাজার টাকা জরিমানা, লালমনিরহাট প্যাথলজির ৩হাজার, আকাশ ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিস এর ৫হাজার, অতিথি ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিস এর ৫হাজার এবং বগুড়া ক্লিনিক এ্যান্ড ডায়াগনোসিস এর ৫হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এদিকে লামিয়া প্যাথলজির কাগজপত্র ঠিক থাকায় কোন জরিমানা করা না হলেও কেয়ার ডায়াগনোসিস নামে ১টি প্যাথলজির অনুমোদনের জন্য কোন আবেদন না করায় সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

অভিযানে সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, সদর থানার এসআই মাইনুল ইসলামের সঙ্গীয় ফোর্সসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ, সরকারী হাসপাতালের স্বাস্থ্যসেবার দুর্বলতাকে পুঁজিকরে জেলা শহরের বিভিন্ন অলিতে- গলিতে গড়ে উঠে ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টার। জেলায় মোট ৩৬ টি ক্লিনিক ও প্যাথলজির মধ্যে ২৩টিরই কোন অনুমোদন নেই। এসব অনুমোদনহীন ক্লিনিক ও প্যাথলজিতে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net