1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক রেস্তোঁরাসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক রেস্তোঁরাসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৮২ বার
ভ্রাম্যমান আদালতের অভিযান

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহের নেতৃত্বে উক্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে এক রেস্তোঁরাসহ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে লোহাগাড়া থানা পুলিশ সহযোগিতা করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, অভিযানে উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের ইনসাফ রেস্তোঁরাকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী ও সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা অর্থদণ্ড সহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। একই এলাকার মাহি ফুডসকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এক হাজার অর্থদণ্ড ও সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net