1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ঘাতক ইজিবাইক চাপায় শিশু নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত  মাগুরায় বদলে গেছে ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের চিত্র এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন 

শরণখোলায় ঘাতক ইজিবাইক চাপায় শিশু নিহত

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৪০৩ বার

বাগেরহাটের শরণখোলায় ইজিবাইক চাপায় সাকিব (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার খাদা হাওলাদার বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব ওই গ্রামের সুজন হাওলাদারের ছেলে। সে ২০নং পূর্ব খাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র।

নিহতের চাচা নবি হোসেন জানান, সাকিব সকালে বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে রাস্তা পাড় হচ্ছিল। এসময় বাংলা বাজার থেকে আসা একটি দ্রুতগামী ঘাতক ইজিবাইক তাকে চাপা দিয়ে ইজিবাইক ফেলে পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত্যু ঘোষনা করেন।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ ইকরাম হোসেন জানান, ইজিবাইকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net