1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বিদ্যুৎতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

শরণখোলায় বিদ্যুৎতের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ

মোঃ শাহীন হাওলাদার/ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩০২ বার

বাগেরহাটের শরণখোলায় পল্লী বিদ্যুৎতের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ জনগণ। কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা এবং অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। সচেতন নাগরিক সমাজের ব্যানারে রবিবার বিকেলে পালিত হয় এই কর্মসূচী।

বিকেল ৫টার দিকে শরণখোলা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচরাস্তা মোড়সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় বিক্ষোভকারীরা।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম, শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম মিরাজ, তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহীন হাওলাদার প্রমূখ।

বক্তারা বলেন, শরণখোলায় আকাশে মেঘ দেখলে অথবা সামান্য বৃষ্টি-বাতাস হলেই আর বিদ্যুৎ থাকে না এবং মুসলিম ভাইয়েরা নামাজ পড়তে দাড়ালেই বিদ্যুৎ চলে যায়। তাছাড়া অকারণে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং দেওয়া হয়। পল্লী বিদ্যুৎ সমিতিতে সরকারবিরোধী চক্র ঢুকে পড়েছে। তারা সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করতে বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র করছে। এর পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির পিরোজপুর জোনের জেনারেল ম্যানেজার (জিএম) শেখ মোহাম্মদ আলী বলেন, জাতীয় গ্রিডের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে মাঝেমধ্যে লোডশেডিং দিতে হয়। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net