1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সমাজ সেবক দুলাল কান্তি শীলের মৃত্যু বিভিন্ন সংগঠনের শোক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক

সমাজ সেবক দুলাল কান্তি শীলের মৃত্যু বিভিন্ন সংগঠনের শোক

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩৩৯ বার

ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের সাবেক দায়িত্বশীল সংগঠক, রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমের উপদেষ্টা সমাজ সেবক দুলাল কান্তি শীল (৬৫) মৃত্যু বরণ করেছেন। গত ২৩ মে সোমবার বিকালে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, সমাজ সেবক দুলাল কান্তি শীল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। ঐদিন রাতে ঢেউয়াপাড়াস্থ নিজ বাড়ির পারিবারিক শশ্মানে শেষকৃত্য অনুষ্ঠানের মধ্যদিয়ে দাহ করা হয়। শেষ যাত্রার দাহ অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল মানুষ উপস্থিত ছিলেন। সমাজ সেবক দুলাল কান্তি শীলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ।

এছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদ, ঢেফয়াপাড়া শীল সমিতি ও ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী, সহ সভাপতি অশোক পালিত, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ শীল, তপন দে, সাংগঠনিক সম্পাদক অনুপ চক্রবর্ত্তী, উদয়াচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, শীল সমিতির সভাপতি ডা. গৌরাঙ্গ বিজয় শীল ও সাধারণ সম্পাদক রনজিত শীল প্রয়াত সমাজসবী দুলাল কান্তি শীলের মহা প্রয়াণে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দরা বলেন দুলাল কান্তি শীল একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। তাঁর অকাল মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। নেতৃবৃন্দরা প্রয়াতে আত্মার শান্তি ও প্রয়াতের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net