1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে শ্বশুর বাড়ি থেকে ঘর জামাইয়ের গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

সৈয়দপুরে শ্বশুর বাড়ি থেকে ঘর জামাইয়ের গলাকাটা লাশ উদ্ধার

মোঃজাকির হোসেন , নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৭৪ বার

শ্বশুর বাড়ি থেকে ঘর জামাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মে) বিকাল সাড়ে ৫ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপীর উত্তরা আবাসন এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম আলমগীর হোসেন আংগির (২৭)। সে সৈয়দপুুর শহরের বাংগালীপুর নিজপাড়ার তছলিম উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আলমগীর ৭ বছর পূর্বে উত্তরা আবাসনের আতাউর রহমানের মেয়ে মোছাঃ আতিকা বেগমকে বিয়ে করে শ্বশুর বাড়ীতেই বসবাস করে আসছে। তাদের সংসারে ২টি ছেলে সন্তান আছে। সে পেশায় একজন অটো চালক। তার স্ত্রী নীলফামারী উত্তরা ইপিজেড এ চাকুরী করে।

বুধবার সকালে স্ত্রী আতিকা প্রতিদিনের মত ইপিজেড চলে যায়। বিকাল ৫ টায় আলমগীরের আপন ভাই উত্তরা আবাসনের বাসিন্দা আতিকুল ইসলাম ও ফরমান সংবাদ পান যে তাদের ভাইকে গলা কেটে নিজ ঘরে ফেলে রাখা হয়েছে।

এই খবর পেয়ে তারা দ্রুত আলমগীরের শ্বশুর বাড়ীতে যেয়ে দেখেন যে তাদের ভাই গলা কাটা অবস্থায় বিছানায় গোগাংছে এবং পাশে শাশুড়ী হাইজানী সহ আরো ৩-৪ জন বসে আছে। এই পরিস্থিতিতে আতাউল তার ভাইকে গুরুত্বর আহতবস্থায় উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

পরে সৈয়দপুর থানায় খবর দেয়া হলে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করেছে।ঘটনাস্হল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সারওয়ার আলম। ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানোসহ প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খাঁন বলেন লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা জানা যাবে। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net