1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদা নদীতে মাছ শিকার করায় দু"জনকে জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

হালদা নদীতে মাছ শিকার করায় দু”জনকে জরিমানা

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৬৯ বার

হালদা নদীর মা মাছ রক্ষায় নিয়মিত অভিযান করা হলেও বন্ধ হয়নি মাছ শিকার ও বালু উত্তোলন।হালদা নদীর মাছ শিকারের সাথে জড়িত হালদা
নদী রক্ষায় আই,ডি, এফ এর নিয়োজিত স্বেচ্ছাসেবীরা। গতকাল দিবাগত রাতে রাউজানের গহিরা ইউনিয়নের কোতয়ালী ঘোনা এলাকায় হালদা নদীতে জাল বসিয়ে মাছ শিকার করার সময়ে ১৪ কেজি ওজনের বোয়াল ধরা পড়েছে জালে।কোতোয়ালী ঘোনা এলাকার বাসিন্দা নাজিম উদ্দিন, (৫৫) সাইদুল (৪৫)কে ১৪ কেজি ওজনের বোয়াল মাছ সহ আটক করে পুলিশ।গতকাল ৯ মে সোমবার রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের আদালতে সোপর্দ করেন তাদের।রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ হালদা নদীতে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে দু’জনের কাছ থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন। হালদা নদী থেকে ধরা পাড়া ১৪ কেজি ওজনের বোয়াল মাছটি এতিমখানায় এতিম শিক্ষার্থীদের খাওয়ার জন্য দিয়ে দেয় বলে জানান তিনি।হালদা নদী পরিদর্শনকালে এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রাউজানের গহিরা কোতোয়ালী ঘোনা এলাকায় হালদা নদী রক্ষায় আই,ডি, এফ, এর নিয়োজিত স্বেচ্ছাসেবী জসিম ও গিয়াস উদ্দিন সহ আজিম উদ্দিন, সাইদুল মিলে প্রতিদিন হালদা নদীতে জাল বসিয়ে মাছ শিকার করছে।

একই সাথে হালদা নদী থেকে বালু উত্তোলন করছে প্রতিনিয়িত।এই প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার ভরা মৌসুম চললেও মা মাছ একনো ডিম ছাড়েনি। প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পনির শ্রোত সৃষ্টি হলে যে কোন সময়ে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে পারে। হালদা নদীর মা মাছ রক্ষায় হালদা নদীতে সারা বৎসর মাছ শিকার নিষিদ্ধ,বালু উত্তোলন বন্ধ ও নদীতে যান্ত্রিক নৌযান চলাচল নিষিদ্দ করা হয়েছে।নিষেধাজ্ঞা অমান্য করে ঘের জাল, টেগা জাল দিয়ে বড়শী দিয়ে হালদা নদী থেকে চলছে মাছ শিকার। হালদা নদীর বিভিন্ন স্থান থেকে উত্তোলন করা হচ্ছে বালুৃ। যান্ত্রিক নৌযানে করে ইটের ভাটার ইট, বালু, পরিবহন করা হচ্ছে হালদা নদী দিয়ে।হালদা নদীর মা মাছের প্রজনন রক্ষায় প্রতিনিয়ত হাটহাজারী উপজেলা প্রশাসন, রাউজান উপজেলা প্রশাসন. জেলা প্রশাসন, নৌপুলিশ, জেলা মৎস অফিস, নদীতে অভিযান চালিয়ে মাছ ধরার জাল উদ্ধার করে আসছে। অভিযান চালিয়ে যান্ত্রিক নৌযান ধ্বংস করা হয়েছে। প্রতিনিয়ত অভিযানের পরও হালদা নদীতে থেমে নেই মাছ শিকার ওবালু উত্তোলন।চলছে কোথা ও কোথা ও যান্ত্রিক নৌযান। ফলে হালদা মা মাছের প্রজনন হুমকির মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net