1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৬ দফা দাবি আদায়ে দিনাজপুর ডিসি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আদিবাসী পরিষদের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা

১৬ দফা দাবি আদায়ে দিনাজপুর ডিসি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আদিবাসী পরিষদের

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২৬৪ বার

দিনাজপুরে ১৬ দফা দাবি আদায়ে দিনাজপুর ডিসি অফিস ঘেরাও করেছে আদিবাসী পরিষদ। এরপর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
আদিবাসীদের আদিবাসী হিসেবেই সাংবিধানিক স্বীকৃতি, সমতলের জন্য পৃথক মন্ত্রনালয় ও ভূমি কমিশন গঠন, রাজশাহীতে সেচের পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার প্ররোচনাকারীর বিচারসহ ১৬ দফা দাবি আদায়ে জেলায় জেলায় ডিসি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর ডিসি অফিস ঘেরাও ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে তারা।

এই কর্মসূচিতে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন, দিনাজপুর জেলা সভাপতি শীতল মার্ডীসহ সংগঠনের নেতাকর্মী, দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী জনসাধারণ, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে দিনাজপুর শহরের সরকারী কলেজ মোড় এলাকায় সকাল ১১টায় আদিবাসীরা জমায়েত হয়ে মিছিল নিয়ে ডিসি অফিস অভিমুখে যাত্রা করে। তারপরে ডিসি অফিসে পৌঁছে সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং জেলা প্রশাসক এর মাধ্যমে আদিবাসীদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করে পরিষদের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net