1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৫০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার ৭শ লিটার তেল উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

৫০ হাজার টাকা জরিমানা ও ৫ হাজার ৭শ লিটার তেল উদ্ধার

আলমগীর হোসেন,, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৩৫ বার

অতি অর্থের আশায় অবৈধভাবে গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরীর অপরাধে মোটা দাগে জরিমানা গুনলেন এক ভোজ্যতেল ব্যবসায়ী। অর্থদন্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন সওদাগর। তিনি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর নারায়ণ মন্দির সংলগ্ন নিজাম স্টোরের সত্ত্বাধিকারী।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা দিকে তার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে.এম ইয়াসির আরাফাত। এসময় সেখান থেকে জব্দ করা হয় অবৈধভাবে মজুদ করা ৫ হাজার ৭শ লিটার সয়াবিন তেল। এই অপরাধে অর্থদন্ড দেয়া হয় ৫০ হাজার টাকা। দন্ডকৃত অর্থ আদায়ের পাশাপাশি জব্দকৃত তেল ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। আর অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশ মোতাবেক সেই তেল সাধারণ ভোক্তাদের কাছে ন্যায্য দরে বিক্রিও করতে হয়েছে ব্যবসায়ী নিজাম সওদাগরকে।

অভিযান পরিচালনাকারী খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে.এম ইয়াসির আরাফাত বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিজাম স্টোর থেকে ৫ হাজার ৭শ লিটার সয়াবিন তেল জব্দ করেছি।

তিনি আরও জানান, ট্রেডিং লাইসেন্স না থাকা সত্তে¡ও দীর্ঘদিন ধরে ভোজ্যতেল বিক্রি করে আসছিলো নিজাম স্টোর। অবৈধভাবে তেল মজুদ করে তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিলো ব্যবসা প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মো. নিজাম উদ্দিন।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান শাকিল, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ্ আল-ইমরান ও কাউন্সিল অব কনজিউমার রাইটস এর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুর রউফসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের ৮-ই মার্চ একই অপরাধে ব্যবসায়ী নিজাম সওদাগরকে ৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছিলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপীয়া সুলতানা লীজা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net