1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চালকের আসনে হেলপার, বাস দুর্ঘটনায় নিহত এক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

চালকের আসনে হেলপার, বাস দুর্ঘটনায় নিহত এক

কুমিল্লায় বাস দুর্ঘটনায় একজন নিহত, আহত চার

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৬৭ বার

নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আলী পরিবহনের একটি বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শনিবার (২১ মে) সকালে নাঙ্গলকোটের হাসানপুর থেকে কুমিল্লাগামী সড়কের বিরুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্বপন মিয়া বলেন, আমরা কয়েকজন পুকুর পাড়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময় দেখি বাসটি পুকুরে পড়ে যায়। যাত্রীরা বলছে এ সময় চালকের সহকারী বাস চালাচ্ছিলেন। তখন হেলপারকে জিজ্ঞেস করলে তিনি আমাদের জানায়, বাসে তিনজন জন যাত্রী ছিল। চার ঘণ্টা পর যখন বাসটি উদ্ধার করা হয়, তখন বাসের নিচ থেকে মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়। তখন হারেছ মিয়ার (৪৫) মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। তাদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বাসটি থানায় আনা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। চালক বা হেলপার কেউ গ্রেফতার হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net