1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে মসজিদ-মাদরাসাসহ বাড়ীঘর লন্ডভন্ড - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

চৌদ্দগ্রামে টর্নেডোর আঘাতে মসজিদ-মাদরাসাসহ বাড়ীঘর লন্ডভন্ড

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৬১ বার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও শালুকিয়া এলাকায় টর্নেডোর আঘাতে মসজিদ-মাদরাসাসহ কয়েকটি বাড়ীঘর লন্ডভন্ড হয়ে যায়। এ সময় ঝড়ো বাতাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর ছোট-বড় অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কর উপর থেকে ভেঙ্গে পড়া গাছপালাগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রায় পনের লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার (১৩ মে) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা ও শালুকিয়া এলাকায় হঠাৎ করে টর্নেডো আঘাত হানে। এ সময় আমানগন্ডা দক্ষিণ-পশ্চিম পাড়ার মসজিদে জান্নাত (পাঞ্জেগানা মসজিদ), ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক সংলগ্ন গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদরাসা কমপ্লেক্সের টিনসেড ভবনটি দুমড়ে-মুচড়ে যায়। এছাড়া একই এলাকার আরো প্রায় ১৫-২০টি টিনসেড ঘরসহ বিভিন্ন গাছপালা ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহম্মেদ জানান, ‘শুক্রবার বিকেল সাড়ে তিনটায় টর্নেডোর আঘাতে গাছপালা ভেঙে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর পড়লে রাস্তা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক থেকে গাছপালা সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় স্থানীয় মসজিদ-মাদরাসাসহ সাধারণ মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ আনুমানিক ১৫ লাখ টাকা হতে পারে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net