1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আশ্রয়ণে ঘরপাবে এমন ভুমিহীন ও ছিন্নমূল মানুষদের তালিকা প্রস্তুতির সভা । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনি নোটিশ, একাধিকবার আপোষনামা দিয়েও প্রতারণার অভিযোগ মুন্সী নেছারের বিরুদ্ধে ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আশ্রয়ণে ঘরপাবে এমন ভুমিহীন ও ছিন্নমূল মানুষদের তালিকা প্রস্তুতির সভা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৭৯ বার

আশ্রয়ণ প্রকল্প-২ বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে ১ হাজার ১৯টি ভূমিহীন পরিবারের জন্য পাকা ঘর বরাদ্ধ হয়।
প্রকল্প বাস্তবায়ন করতে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় বালিয়াডাঙ্গী উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোহা. যোবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান।
ইউপি চেয়ারম্যানগণের মধ্যে আলহাজ্ব আকরাম আলী, রফিকুল ইসলাম, দীলিপ কুমার চ্যাটাজি বাবু, আকালু মোহাম্মদ ডংগা, ফজলে রাব্বী রুবেল, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু, লাহিড়ী ডিগ্রী কলেজের অধ্যাপক দেলোয়ার হোসেন, আওমীলীগের নেতা জুলফিকার আলী, তাঁতীলীগের সভাপতি সাদেকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা সাইদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে ১ জন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবেন না। সেই অনুযায়ী এই বালিয়াডাঙ্গী উপজেলায় আর কোন ভূমিহীন ও গৃহহীন মানুষ খুঁজে পাওয়া যাবেনা। আগামীতে এই বালিয়াডাঙ্গী উপজেলায় ১০০ % ভূমিহীনদের ঘর দেওয়া সম্পন্ন ঘোষনা করা হবে। তাই যদি কোন এলাকায় কোন ভূমিহীন মানুষ থাকে, তাহলে তালিকা জমা দিতে সকলের প্রতি তিনি আহব্বান জানান।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়াম্যান আলী আসলাম জুয়েল বলেন, এই প্রকল্পটি মাননীয় প্রধান মন্ত্রীর, তিনি দেশের অসহায় ভুমিহীন,গৃহহীনদের পাকা ঘর তৈরী করে তাদের আশ্রয়ে বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net