1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ২৭ টি পুরনো আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত 

ঠাকুরগাঁওয়ে ২৭ টি পুরনো আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৯০ বার

ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় পুরনো ভবনের মাটির খুড়ে মাটির নিচে থেকে ২৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) বিকেলে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ২৭টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪টি ৩০৩ বন্দুক এবং তিনটি এসএল আর।

এর সঙ্গে একবক্স গুলিও উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটা। সম্প্রতি মুক্তিযোদ্ধার নাতি বাপ্পি হাওলাদার বাড়িটি বিক্রি করে দেন। বাড়িটি হানিফ নামে এক ব্যক্তি কিনে নেন এবং পুরাতন ভবন ভেঙে নতুন ভবন বানানোর কাজ শুরু করেন। ভবন ভেঙে মাটি খনন করার সময় একটি ট্রাংকে থাকা ২৭টি অগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে বিপুল পরিমাণে গুলি দেখতে পায় শ্রমিকরা। এই বিষয়ে বাড়ির মালিক হানিফ জানান, বাড়ি তৈরির জন্য মাটি খুড়তে অস্ত্রগুলো পাওয়া যায়। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও অস্ত্র আছে কি-না তা দেখা হচ্ছে। পুলিশি তত্বাবধানে খনন কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net