1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে উদ্বোধন হলো দেশ নন্দিত রসালো লিচু বাজার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত!  বিক্ষোভ, সড়ক অবরোধ মাগুরার শ্রীপুরে ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চ ও ২৮ অক্টোবর পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও বাড়ি নির্মাণে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন  ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব লক্ষ্মীপুর বিসিকের উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস মাটিরাঙ্গায় পুজা মন্ডপ পরিদর্শনে পৌর বিএনপি রামগড়ে পুজা মন্ডপ পরিদর্শন করলেন ওয়াদুদ ভূঁইয়া মাগুরায় ‘আব্দুল মালেক বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্ট হাসপাতাল’-এর উদ্বোধন”গ্রামীণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত

দিনাজপুরে উদ্বোধন হলো দেশ নন্দিত রসালো লিচু বাজার

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ৪৯৫ বার

সেরা স্বাদের দেশ নন্দিত রসালো লিচুর জেলা দিনাজপুর। এবার দিনাজপুর জেলায় ৫ হাজার ৫’শ হেক্টর জমির বাগান থেকে লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩০ হাজার মেট্রিক টন। তবে এ বছর লিচুর উৎপাদন কম হলেও দেশের বৃহত্তম লিচুর বাজার দিনাজপুরে উদ্বোধন হলো।

আজ সোমবার সকাল ১০টায় শহরের গোর এ শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তে জেলা প্রশাসনের উদ্যোগে অস্থায়ী মৌসুমী ফল প্রদর্শনী ও বিক্রয় বাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীস চৌধুরী ফিতা কেটে দেশ সেরা স্বাদের রসালো লিচু বিক্রয়ের বাজার উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মো. মোছাদ্দেক হুসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মমতা ডেকোরেশনের স্বত্বাধিকারী মনতাজুল ইসলাম মনতা, দিনাজপুর ফল ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মো. রুস্তম আলী, সাধারণ সম্পাদক রাজিউর রহমান বিপ্লব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net