1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রট উত্তম কুমার দাস হবিগঞ্জে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

নবীগঞ্জ উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রট উত্তম কুমার দাস হবিগঞ্জে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৩৬০ বার

নবীগঞ্জ উপজেলার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রট উত্তম কুমার দাস হবিগঞ্জের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে নির্বাচিত হয়েছেন।কর্মক্ষেত্রে তিনি দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। এ খবরটি সোমবার (১৬ মে) বিকালে জেলা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়ার বিষয়ের কথা নিশ্চিত করেছেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস। এর পূর্বে, ভূমি মন্ত্রণালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ থেকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়টি তাকে ই-মেইলের মাধ্যমে জানানো বলেও জানিয়েছেন।নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ যোগদানের ১০ মাসে মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে বাল্যবিবাহ, অবৈধ জমি দখল ও বালু উত্তোলন রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুখেকো সিন্ডিকেট, ভূমি অফিস দালাল ও সিন্ডিকেট মুক্ত করা হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলায় যোগদানের পূর্বে আজমিরীগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও অসামান্য কর্মক্ষমতা দেখিয়েছেন।এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বলেন, গুরুত্বসহকারে ভালোভাবে কাজ করলে তার স্বীকৃতি অবশ্যই পাওয়া যায়। ভাল কাজের ভাল ফল। এই ভাল কাজ করেছি বলেই আজ আমাকে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত নির্বাচিত করা হয়েছে।তিনি এ আনন্দে আরো বলেন, ‘নবীগঞ্জে গত ১০ মাস ধরে সবাইকে এক সাথে নিয়ে কাজ করেছি। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যানার্জী ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন সহ নবীগঞ্জ উপজেলা বাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net