1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে শিক্ষক এম এ সবুরের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন৷ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

নবীগঞ্জে শিক্ষক এম এ সবুরের জানাজায় হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন৷

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৪০ বার

নবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জে কে সরকারি উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক এবং আঞ্জুমানে আল ইসলাহ হবিগঞ্জ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা এম এ সবুর ইন্তেকাল করেছেন , শনিবার (১৪ মে) বাদ জোহর বাজকাশারা হাফিজিয়া মাদরাসা সংলগ্ন মাঠে তাঁর নামাজের জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে৷

তাঁর শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে হাজারো ছাত্র,শুভাকাঙ্ক্ষীদের ভীড় জমে উঠে,এছাড়া সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলিম জনতার উপস্থিতিতে মরহুম শিক্ষকের জানাজা নামাজে ইমামতি করেন, আল্লামা মুফতি কমরুদ্দিন চৌধুরী সাহেব জাদাহে ফুলতলী৷ শিক্ষক মাওলানা এম এ সবুরকে শেষবারের মতো দেখতে হাজারো জনতা উপস্থিত হয়। এক পর্যায়ে জনস্রোতে পরিণত হয় হাফিজিয়া মাদরাসা সংলগ্ন ময়দান।জানাজায় স্থানীয় আলেমরা ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসেন আলেম ওলামা এবং স্কুলের সাবেক শিক্ষক শিক্ষার্থীরা ও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ।জানাজা পূর্ব বক্তব্যে বক্তারা বলেন, মাওলানা এম এ সবুর সারাজীবন দ্বীনের ওপর অবিচল থেকেছেন। স্কুল ও মাদরাসার ছাত্র-শিক্ষক ও পড়ালেখার উন্নতির জন্য নিরলস পরিশ্রম করেছেন। সর্বদা সুন্নতের অনুসরণ ও তাকওয়াকে অবলম্বন করে জীবন পরিচালনা করেছেন।শুক্রবার দিবাগত রাত ৩টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।
উল্লেখ্য, মাওলানা এম এ সবুর দীর্ঘদিন যাবত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি মৃত্যুর আগে পর্যন্ত বাজকাশারা হাফিজিয়া মাদ্রাসায় দারুন কেরাত চালু করে দায়িত্ব পালন করছেন। এ কারণে দেশ-বিদেশে তার অনেক ছাত্র, ও গুণগ্রাহী রয়েছে। মৃত্যু পর্যন্ত তিনি ইলম ও দ্বীনের বহু খিদমত আঞ্জাম দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net