1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাঁচবিবিতে পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

পাঁচবিবিতে পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

শাকিল আহমেদ জয়পুরহাট অফিস ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৫৫৪ বার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সদ্য ঘোষিত এক তরফা বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবিতে ত্যাগী ও কারা নির্যাতিতদের ব্যানারে বিক্ষোভ ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চন্দনের কুশপুত্তলিকা দাহ এবং উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম ডালিমকে অবাঞ্চিত ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে ধরঞ্জী বাজারে এ সমাবেশ করেন তারা।

উক্ত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাসুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক ওয়ার্ড বিএনপি’র সভাপতি সুজন ডাক্তার ও ছাত্তারসহ অনেকেই।

বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত ধরঞ্জী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু ওই কমিটি থেকে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের বাদ দেওয়া হয়েছে। ওবায়দুর রহমান চন্দন ও সাইফুল ইসলাম ডালিমের যোগসাজশে অর্থের বিনিময়ে এ পকেট কমিটি করেছে। অবিলম্বে এ পকেট কমিটি বাতিল করে ত্যাগীদের সমন্বয়ে নতুন কমিটি করার আহবান জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net