1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাংশায় ৭ বছরের শিশুকন্যা যৌন নিপীড়নের অভিযোগ। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

পাংশায় ৭ বছরের শিশুকন্যা যৌন নিপীড়নের অভিযোগ।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৭০ বার

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির গাঁড়াল গ্রামের আবুল হোসেন খান (৭৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশী ৭ বছরের এক শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ঘটনার বিষয়ে গত বৃহস্পতিবার ভিকটিমের পরিবারের পক্ষ থেকে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার (১০মে) বিকেল ৩টার দিকে ওই শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়। পরবর্তীতে বৃহস্পতিবার ১২ মে আবুল হোসেন খানের বিরুদ্ধে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের মা। শিশুটি স্থানীয় পূর্বশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

শনিবার বিকেলে সরেজমিনে অভিযোগের বিষয়ে ভিকটিমের পরিবার আইনী প্রতিকার দাবী করেন। অপরদিকে অভিযুক্ত আবুল হোসেন খান অভিযোগের বিষয় অস্বীকার করেন।
এ ব্যাপারে পাংশা মডেল থানার এসআই দীপংকরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net