ঢাকা   ০৫:২৮:৩৭ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রামগড়ে ওএমএসের চাল-আটা কালোবাজারে বিক্রি; ডিলারশীপ বাতিল

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৭৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ির রামগড়ে বিশেষ ওএমএস’র চাল-আটা বিতরন না করে বিশেষ জায়গায় বিক্রি করার অভিযোগে এবং নীতিমালার শর্ত ভঙ্গের কারণে মো: হারুন নামে এক ব্যবসায়ীর ডিলারশীপ বাতিল করে বিক্রয় কাজ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার সকালে পৌরসভার সোনাইপুল বাজারে মেসার্স হারুন ট্রেডার্সে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত।

জানা যায়, সরকার রামগড় পৌর এলাকার তিনটি স্থানে তিনজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে বিশেষ ওএমএস’র চাল-আটা বিক্রি করছে। প্রতি ডিলারকে প্রতিদিন এক হাজার ৫০০ কেজি চাল ও এক হাজার কেজি আটা বরাদ্দ দিয়ে জনপ্রতি ৫ কেজি বিক্রির শর্তে চাল ৩০ টাকা ও আটা ১৮ টাকা দরে এবং প্রতিজন ক্রেতাকে স্বাক্ষর বা টিপসহি নেয়ার নির্দেশনা রয়েছে। কিন্তু শর্ত না মেনে মেসার্স হারুন ট্রেডার্সের মালিক মো: হারুন ওএমএসের চাল ও আটা মেসার্স আলমগীর স্টোরে অবৈধভাবে পাইকারী দামে বিক্রি করে আসছিলো এবং তল্লাশি করে সেখানে দুই বস্তা আটা পাওয়া যায়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালত মো: হারুনের ডিলারশীপ বাতিল করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো: ইখতিয়ার উদ্দিন আরাফাত জানান, এই ডিলারের বিরুদ্ধে ওএমএস এর চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগ ছিল। ওএমএস ডিলার খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় করে ওএমএস নীতিমালা, ২০১৫ এর ১২(খ) এর অংগীকারনামা ভংগ করায় মেসার্স হারুন ট্রেডার্স এর ওএমএস ডিলারশীপ বাতিল করা হয়। পাশাপাশি মেসার্স আলমগীর ট্রেডার্সকে সতর্ক করা হয়। শীঘ্রই নতুন ডিলার নিয়োগ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি