ঢাকা   ০৭:১১:৪০ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ

সৈয়দপুর প্লাজা ফ্রেন্ডস জুসবার থেকে কপোত কপোতি আটক : ভ্রাম্যমাণ আদালতে দন্ড প্রদান

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৯৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের রেস্টুরেন্ট ও ফাস্টফুড দোকানে প্রশাসন আবার অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুর ২ টায় সৈয়দপুর থানা কর্তৃক এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় ‘ফ্রেন্ডস জুসবার’ থেকে ৩ জোড়া কপোত-কপোতী কে আটক করে। পরে আটক ৩ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে দ্বন্ড প্রদান করা হয়েছে। কিন্তু মেয়ে ৩ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, এস আই সাহিদুর রহমানের নেতৃত্বে নিয়মিত টহলকালে প্লাজা মার্কেটের তৃতীয় তলায় ‘ফ্রেন্ডস জুসবার’ নামক ফাস্টফুড দোকানে আধো আলো আধো অন্ধকারাচ্ছন্ন পরিবেশে অপ্রীতিকর অবস্থায় কয়েকজন ছেলে-মেয়েকে দেখতে পায়। পুলিশ ওই দোকানে ঢোকামাত্রই মালিক জনৈক আকতার হোসেন পালিয়ে যায়।

এমতাবস্থায় ৩ জন ছেলে ও ৩ জন মেয়েকে আটক করে থানায় নেয়া হয়। পরে মেয়ে ৩ জনকে ছেড়ে দেয়া হয় এবং ছেলে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে নেয়া হয়। এরা হলো দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটের হামিদুল ইসলামের ছেলে আশরাফুল (১৯), একই এলাকার মো. সাহিদুল ইসলামের ছেলে মো. সোহান (২১) এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রোস্তম আলীর ছেলে মহিম ইসলাম (২৭)।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদুল হাসান আটক ছেলেদের মধ্যে আশরাফুল ও সোহান কে ৩ দিনের এবং মহিম ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ গ্রেফতারকৃত ৩ জনকে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করেছে।

অন্যদিকে ‘ফ্রেন্ডস্ জুসবার’ মালিক পলাতক থাকায় প্রতিষ্ঠানটি সীলগালা করে বন্ধ করে দেয়া হয়। দোকান মালিক সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের সিকিউরিটি ইনচার্জ এর সাথে জড়িত। সেই সুযোগে ও দাপটে তিনি এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগে এই আখতারের নেতৃত্বেই অন্যান্য রেষ্টুরেন্ট ও ফাস্টফুড দোকানগুলো খাদ্য সামগ্রীর পরিবর্তে ‘টাইমপাস’ বাণিজ্যে মত্ত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি