1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্ত্রীর কারণে বিব্রত রেলমন্ত্রী! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিরোধে মোটরসাইকেল শোডাউন  মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন 

স্ত্রীর কারণে বিব্রত রেলমন্ত্রী!

শ্যামল বাংলা ডেস্ক ::
  • আপডেট টাইম : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩২৭ বার

স্ত্রীর ফোনে রেলের ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টিটিই) শফিকুল ইসলামের বরখাস্তের ঘটনায় বিব্রতবোধ করছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রোববার রাজধানীর রেলভবনে সাংবাদিকদের মুখোমুখি রেলমন্ত্রী বলেন, ‘আমার স্ত্রী আমাকে না জানিয়ে যেটা করেছে সেটা ঠিক করেনি। এতে আমি বিব্রত।’

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেলভ্রমণে তিনজনকে জরিমানা করায় বরখাস্ত হন টিটিই শফিকুল ইসলাম। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকেই দেশব্যাপী ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সমালোচনার মধ্যেই বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীরা নিজের আত্মীয় নন বলে বলে গতকাল জানান রেলমন্ত্রী। তিনি বলেছিলেন, ‘ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মন্ত্রীর নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। আর টিটিই বরখাস্ত হয়েছেন সাধারণ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের কারণেই।

মন্ত্রীর বক্তব্যের পর তিন যাত্রীর পরিচয় জানা যায়। তারা রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আক্তার মনির আত্মীয়। ট্রেনযাত্রীরা হলেন- শাম্মি আক্তার মনির দুই মামাতো ভাই ওমর ফারুক ও হাসান আলী এবং অপরজন প্রতিবেশী ইমরুল কায়েস প্রান্ত। ওমর ফারুক পাবনার ঈশ্বরদীর শহরের নুর মহল্লার মৃত আব্দুর রহমান ও হাসান আলী একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। আর প্রান্ত ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকার কবির আহমেদের ছেলে। প্রান্তর মা ইয়াসমিন আক্তার নিপা রেলমন্ত্রীর স্ত্রী শাম্মি আক্তার মনির মামাতো বোন।

রোববার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে নূরুল ইসলাম সুজন বলেন, ‘ওই তিনজন আমার আত্মীয়; এটা এখন ঠিক, যেটা আমিও এখন শুনেছি। এর আগে পর্যন্ত আমি জানতাম না, এরা কারা এবং আমার জানার কথাও না। মাত্র ৯ মাস হলো আমার বিয়ে হয়েছে।’

রেলমন্ত্রী বলেন, ‘ভুলভ্রান্তি হলে মানুষ তো সেভাবেই দেখবে। আমার কোনো ইনভলভমেন্ট এখানে ছিল না। বলা হচ্ছে যে মন্ত্রীর কারণে এমনটা ঘটছে। আমার যদি কিছু করার থাকত তাহলে তো সরাসরিই করতে পারতাম। কারও সাহায্যের তো দরকার হবে না। মেসেজটা যেভাবে গেছে সেটা সঠিক না।’

স্ত্রীর ফোনে টিটিই বরখাস্ত হওয়ার বিষয়টি শুনেছেন কি না জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আপনারা যেভাবে শুনেছেন, বিষয়টি আমিও সেভাবে শুনেছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net