ঢাকা   ০৪:৫৮:৩৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২৫ জনের নামে মামলা

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৪৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কে অটোরিকশা থেকে জরিমানা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (২৯জুন) সন্ধ্যায় মামলার বিষয়টি ‘মুক্ত খবর’কে নিশ্চিত করেছেন মামলার বাদী আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
এর আগে গত সোমবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে পুলিশের ওপর হামলা চালায় রিকশাচালকরা। পরে তাদের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

মামলার আসামিরা হলেন-আশুলিয়া থানা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি কে এম মিন্টু, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক নেতা আলতাব হোসেন, আমিরুল ইসলাম, সদস্য নান্নু, কামরুল, মিঠুন, আলম পারভেজ, হাফিজুল ইসলামসহ অজ্ঞাতনামা অন্তত ১৫ জন।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার মাইকিং করে সংগঠনের নেতারা অটোরিকশাচালকদের আশুলিয়ার বাইপাইল ত্রি-মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। বিক্ষোভ সমাবেশের ডাকে সাড়া দিয়ে পরের দিন সোমবার সকালে বাইপাইল ত্রি-মোড় এলাকায় জমায়েত হয় রিকশাচালকরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পল্লীবিদ্যুতের আমার স্কুলের সামনে গিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের ওপর হামলা পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের প্রায় ১৫জন আহত হয়।

মহাসড়ক অবরোধের প্রায় দেড় ঘণ্টা পর আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ কামরুজ্জামান রিকশাচালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করলেও গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত কোনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

তবে এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, উস্কানি, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গত ২৪ আসামিদের গ্রেপ্তার না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি